June 24, 2026, 11:25 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩

অভয়নগর প্রতিবেদক

মাগুরায় আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাগুরা শহরের জামরুলতলা মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়।
মাগুরা পৌর শহরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এ সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ সময় সেখানে ৮ থেকে ১০ জন নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। পরে ভবনের সামনে খুঁটি স্থাপন করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোক।আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা, যুবলীগ নেতা মোঃ উসমান প্রমুখ।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান বলেন, হঠাৎ করে কয়েকজন নেতাকর্মী জামরুলতলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন ও দোয়া-মোনাজাত করেন এবং পরে দ্রুত সেখান থেকে চলে যান।পরে তিনজনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, শহরের জামরুলতলায় অবস্থিত এ ভবনটি দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভবনটি উদ্বোধন করেছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় দলীয় কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।



ফেসবুক কর্নার