July 1, 2026, 2:10 pm
শিরোনাম :
সুশাসন ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী নিখোঁজের একদিন পর সিলেটে উদ্ধার ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই বাংলার জনপ্রিয় মুখ জয়ার জন্মদিন আজ ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী

সুবর্ণচরে ফারিয়ার উদ্যোগে কোরআনের পাখিদের সাথে আন্তরিক ইফতার মাহফিল

অভয়নগর প্রতিবেদক

নোয়াখালীর সুবর্ণচরে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআনের পাখিদের সম্মানে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ আয়োজনটি এলাকার হাফেজ ও কোরআন শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সকলকে একত্রিত হওয়ার মাধ্যমে সামাজিক ঐক্য ও সহমর্মিতা বাড়ানোর আহ্বান জানান।
সুবর্ণচর ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর সভাপতি জনাব নিমেল মাহমুদ তাকেক বলেন, নিজেদের সীমাবদ্ধতা অতিক্রম করে সমাজের সকল মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই ফারিয়ার মূল লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন।



ফেসবুক কর্নার