April 25, 2026, 10:09 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

জয়পুরহাটে পথে পথরোধ ও ছিনতাই, বিএনপি নেতা গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে এক ব্যবসায়ীর ওপর পথরোধ করে মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। আহত ব্যবসায়ী নাজিমুদ্দিন ও তার সহকারী আব্দুল আলীমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পরে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মামলার বাদী নুর আলম অভিযোগ করেন, মঙ্গলবার (৩ মার্চ) রাতে নাজিমুদ্দিন তার সহকারীকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন বাজারে টাকা সংগ্রহের পর মাত্রাই-বিয়ালা সড়ক দিয়ে যাওয়ার সময় পথরোধ করা হয়। আসামীরা মোটরসাইকেল আটকিয়ে মারপিট করে ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার সময় হামলাকারীদের মধ্যে হারুন ও তার ভাই মামুনুর রশিদসহ ১০–১২ জন ব্যক্তি ছিলেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, মামলার প্রধান আসামী হারুনকে রাতেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের বিচার দাবিতে জোরারোপ করছেন এবং পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।



ফেসবুক কর্নার