April 27, 2026, 9:01 am
শিরোনাম :
গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর

অভয়নগর প্রতিবেদক

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শাহসুর রহমান মিলনায়তনে “বদর দিবসের গুরুত্ব ও আমাদের জন্য শিক্ষণীয় দিক” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
শহর শাখার সভাপতি মেহেদী হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুন নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারটি পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বদরের যুদ্ধ কেবল একটি সামরিক বিজয় ছিল না; এটি ছিল ঈমান, ত্যাগ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থার এক অনন্য পরীক্ষা। মাত্র ৩১৩ জন সাহাবির বিপরীতে হাজারো অস্ত্রসজ্জিত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সংঘটিত এই যুদ্ধে ঈমানের শক্তি ও আত্মত্যাগের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছিল। বর্তমান সময়েও সেই চেতনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, বদর ছিল ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা মুসলমানদের জন্য ঈমান, ঐক্য ও আল্লাহর ওপর নির্ভরশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত।
এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. রুহুল আমিন। তিনি বলেন, বর্তমান সময়ে মুসলিম উম্মাহর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বদরের সাহাবিদের আদর্শ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। সমাজে ন্যায়বিচার ও ইসলামের শাশ্বত আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সেমিনারের শেষে বদরের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, হাবিবুর রহমানসহ অন্যান্য



ফেসবুক কর্নার