April 27, 2026, 9:02 am
শিরোনাম :
গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ

ঈদ উপলক্ষে ২৮০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ স্বপ্নের অংকুর যুব সংগঠনের

ময়নুল ইসলাম পঞ্চগড়

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবিক উদ্যোগ নিয়েছে স্বপ্নের অংকুর যুব সংগঠন। সংগঠনটির উদ্যোগে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকার ২৮০টি দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ ঈদের উপহার তুলে দেওয়া হয় উপকারভোগীদের হাতে। ঈদকে সামনে রেখে এমন সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা যায়। উপহার পেয়ে এক বৃদ্ধা আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা গরিব মানুষ, ঈদের সময় এই সাহায্যটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যারা আমাদের কথা ভেবে এই উপহার দিয়েছে, আল্লাহ যেন তাদের মঙ্গল করেন।”
সংগঠনের সভাপতি রেজাউল বলেন, তাদের সংগঠনের মূল কার্যক্রম পরিচালিত হয় সিঙ্গাপুর থেকে। প্রবাসে থাকা সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন এবং সেই অর্থ দিয়েই পঞ্চগড় জেলার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, প্রবাসে থেকেও নিজের এলাকার মানুষের জন্য কাজ করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। একইভাবে সাধারণ সম্পাদক শাওন জানান, ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
কর্মসূচিতে সংগঠনের সদস্য আরিফ রাজু, রফিকসহ অনেক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। এ বিষয়ে অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য গুরুত্বপূর্ণ এবং অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। উল্লেখ্য, স্বপ্নের অংকুর যুব সংগঠনের কার্যালয় পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়ন মডেল বাজারে অবস্থিত এবং প্রবাসে থাকা সদস্যদের সহযোগিতায় সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।



ফেসবুক কর্নার