June 24, 2026, 10:07 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

দৈনিক অভয়নগর পত্রিকায় সংবাদ প্রকাশের পর,  মণিরামপুরে শীর্ষ মাদক কারবারি আলীম গ্রেফতার, লেনদেন চলছে সহকারীর মাধ্যমে

মাসুম বিল্লাহ মনিরামপুর যশোর

 

মণিরামপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পৌরশহরের শীর্ষ মাদক কারবারি আলীম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলা মাদক ব্যবসায়ি আলীম হোসেনকে আটক করায় স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও বাসিন্দারা থানার কাজের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, বুধবার (৪ মার্চ) দৈনিক অভয়নগর প্রত্রিকা এবং অন্যান্য স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে ‘মণিরামপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা জমজমাট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের পদক্ষেপ ত্বরান্বিত হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতের বিশেষ অভিযানে ওসি রজিউল্লাহ খানের নির্দেশে আলীম হোসেনকে তার নিজ বাড়ি সংলগ্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
মণিরামপুর থানার রেকর্ডকৃত মামলা নং ০৮/২৫ অনুযায়ী, অভিযানে সহায়তা করেন এসআই অরুপ কুমার বসু, মিলন হোসেন, সুজন মাহমুদ, শাহিনুর রহমান, এএসআই সবুজ হাওলাদার ও তুহিন মোল্লা। তল্লাশীর সময় আলীমের বাড়ি থেকে ৫৫ গ্রাম গাজা ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তবে, নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গ্রেফতারের পরপরই আলীম হোসেনের পালসার মোটরসাইকেল ও সহকারী আলমগীর হোসেনের মাধ্যমে পৌরশহরে মাদক বিক্রি অব্যাহত রয়েছে। প্রশাসন জানিয়েছে, আলিমকে জেলখানায় পাঠানোর আগে পর্যন্ত এই সহকারী সমস্ত লেনদেন পরিচালনা করেছে।
মণিরামপুর থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদক নির্মূলের জন্য সাধারণ মানুষ ও স্থানীয় বাসীর সহযোগিতা কামনা করেছেন।



ফেসবুক কর্নার