
রংপুরের কাউনিয়া উপজেলায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে কাউনিয়া প্রেসক্লাব এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, এবং সভাপতিত্ব করেন সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান
উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম সরকার
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক
এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম
সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক ও কাউনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সারওয়ার আলম মুকুল
আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান
কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ
এছাড়া উপস্থিত ছিলেন কাউনিয়া মোঃ হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, মধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, সারাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আখতারুল ইসলাম জাদু, বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলের পূর্বে উপজেলার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, সমাজে গণমাধ্যমের ভূমিকা এবং প্রয়াত সাংবাদিকদের অবদান স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।