July 1, 2026, 7:48 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

গোবিন্দগঞ্জে কিশোরীর বাড়িতে হামলা, ১৭ জনের বিরুদ্ধে মামলা

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগকে কেন্দ্র করে গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপুর এলাকায় এক কিশোরীর বাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনায় ১৭ জন নামীয় ও আরও ২৫-৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সৈকত ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর বিক্ষুব্ধ জনতা বৃষ্টি খাতুনের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ও দোকানে ভাঙচুর চালায়। হামলাকারীরা দাবি করেন, বৃষ্টি খাতুন ‘হানিট্র্যাপ’ করছেন। তবে মামলার এজাহারে উঠে আসে ভিন্ন চিত্র; কিছুদিন আগে বৃষ্টির দায়ের করা ধর্ষণ মামলায় পণ্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ রঞ্জু মিয়া গ্রেফতার হন। অভিযোগ, ওই মামলার আসামিপক্ষ ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে হামলা করেছে।
হামলার পর বৃষ্টির মা শিরিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সৈকত ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, “আইন নিজের হাতে তুলে নিয়ে ভাঙচুর করার সুযোগ নেই। যারা এ ধরনের কর্মকাণ্ড করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”



ফেসবুক কর্নার