July 1, 2026, 7:45 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

খুলনায় দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় এক যৌথ অভিযানে দুই সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযান থেকে একটি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন এবং এক লক্ষ ৭৬ হাজার ৪০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মোরশেদ আলী (৪৫) ও কাজী কবির আহমেদ (৫০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে মাদ্রাসা রোডস্থ ১৯/২ নম্বর বেগম রাবেয়ার তিন তলা ভবনে অভিযান চালানো হয়। তল্লাশিকালে অস্ত্র, গুলি ও নগদ উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাদের অপরাধের পেছনে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয়রা মনে করছেন, এই ধরনের যৌথ অভিযান অপরাধীদের দমনে সহায়ক হবে।



ফেসবুক কর্নার