July 1, 2026, 7:49 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

হাতিয়ায় ২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ

অভয়নগর প্রতিবেদক

নোয়াখালীর হাতিয়ায় উপজেলা প্রশাসন ও পুলিশের পৃথক দুটি অভিযানে ২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে হাতিয়া থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। প্রথম অভিযানে আফাজিয়া বাজারের একটি গুদাম থেকে ২০০ বস্তা চিনি উদ্ধার করা হয়।
পরবর্তী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিনের নেতৃত্বে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ী হেলাল বেপারীর গুদাম ও বাড়ি থেকে আরও ৮৫ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির মধ্যে ৬০ কেজি ও ৪৫ কেজি ওজনের বস্তা রয়েছে।
স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী চোরাই পণ্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করে আসছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জব্দকৃত চিনিগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার