April 27, 2026, 4:20 am
শিরোনাম :
মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন

পাবনায় মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার (৭ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে কয়েকটি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৯ ও ৪০ ধারায় জুয়েল বস্ত্রবিতানকে ৫ হাজার টাকা এবং আরও তিনটি দোকান মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় পুলিশ প্রশাসনের সদস্যরা তাকে সহযোগিতা করেন। তিনি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার