July 1, 2026, 7:51 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোনের উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এক মানবিক উদ্যোগ নিয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৮টি পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। পাশাপাশি পূর্ব দমদম এবতেদায়ী মাদ্রাসায় ৪ বান্ডিল ঢেউটিন ও হার্ডওয়্যার সামগ্রী এবং একটি গরিব পরিবারের জন্য ৩ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। একটি প্রতিবন্ধী শিশুর সুচিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদানও প্রদান করা হয়।
সহায়তা প্রাপ্তরা বিজিবি’র উদ্যোগকে সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজিবি সূত্রে জানানো হয়েছে, সীমান্ত রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে



ফেসবুক কর্নার