July 1, 2026, 7:26 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

রৌমারীতে ঈদের কেনাকাটা তুঙ্গে: বিপণিবিতানগুলোতে পা ফেলার জায়গা নেই

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসার সাথে সাথে কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রতিটি বাজারে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম। ক্রেতাদের উপচে পড়া ভিড়ে রৌমারীর প্রধান মার্কেটগুলোতে তিল ধারণের ঠাঁই নেই।
হাজী মার্কেট, দোহা মার্কেট, সর্দার মার্কেট, মোস্তফা মার্কেট, রমিজ সুপার মার্কেট, মন্ত্রী মার্কেট এবং পৌর মার্কেটসহ ছোট-বড় সব বিপণিবিতান এখন ক্রেতাদের সরব উপস্থিতিতে মুখরিত। জামাকাপড়, জুতা, কসমেটিকস ও ইলেকট্রনিক্স পণ্যের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ে চলাচল কঠিন হয়ে পড়েছে।
দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসছেন। শুধু রৌমারী সদর নয়, দাঁতভাঙ্গা, কর্তিমারি, রাজিবপুর, চরশৌলমারি ও ঘুঘুমারি অঞ্চলের মানুষও কেনাকাটার জন্য রৌমারীতে ভিড় করছেন। রাজিবপুর থেকে আসা ক্রেতা মো. মনির হোসাইন বলেন, “রৌমারীতে তুলনামূলক সস্তা ও উন্নত মানের জামাকাপড় পাওয়া যায়, তাই এখান থেকে কেনাকাটা করি।” শান্তা সরকারও বলেন, “রৌমারীর মার্কেটগুলোতে সবসময় নতুন ও আধুনিক ডিজাইনের পোশাক পাওয়া যায়, অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না।”
ব্যবসায়ীরাও খুশি। বিশিষ্ট ব্যবসায়ী জোবাইদুল ইসলাম বলেন, “বিগত কয়েক বছরের তুলনায় এবারের ব্যবসা ভালো হচ্ছে। ক্রেতাদের আনাগোনা অনেক বেশি এবং বিক্রিও আশানুরূপ।”
নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করছেন। উৎসবের এই ব্যস্ততা ঈদের আগের দিন পর্যন্ত আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।



ফেসবুক কর্নার