April 23, 2026, 8:55 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মালামাল আটক

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাপথে আনা বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পানছড়ি ব্যাটালিয়ন।
রোববার (৮ মার্চ ২০২৬) সকালে নিয়মিত টহল চলাকালে হাবিলদার মো. পেয়ারুল ইসলামের নেতৃত্বে পুজগাংমুখ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে স্পার্কল ভিম, আমুল দুধ, কমফোর্ট, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, জিরা, চা-পাতা, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইঁদুর মারা ওষুধ, ডারবিন ক্রিম, বরোলিন, ঝান্ডু বাম, আগরবাতি, পন্ডস পাউডার এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশসহ বিভিন্ন প্রসাধনী ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৭,৭১৬ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার