April 27, 2026, 4:01 am
শিরোনাম :
দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে ফেরত

অভয়নগর প্রতিবেদক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিক ফাল্গুনী রায় (২৯) ৮ মাস কারাভোগ শেষে ভারতের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তের শূন্যরেখায় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা সুবেদার মো: এনামুল হক, আর বিএসএফের পক্ষে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার।
ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগুনার বনগাঁ থানার শিংড়ী টেংরা কলোনীর মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, ২০২৫ সালের ৩০ জুন বৈধ কাগজপত্র ছাড়া দালালের মাধ্যমে তিনি মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করেন। দুটি মামলায় বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে ৮ মাস সাজা ভোগ শেষে তিনি দর্শনা সীমান্তে ফেরত পাঠানো হয়েছে



ফেসবুক কর্নার