July 1, 2026, 7:32 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name

আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়েছে।
৮ মার্চ, রবিবার পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় একাডেমিতে এসে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ঊষাতন তালুকদার।
আলোচনা সভায় কেন্দ্রীয় সদস্য কবিতা চাকমা ও সাংগঠনিক সম্পাদক সুবিনা চাকমা যৌথভাবে সঞ্চালনা করেন। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মনি চাকমা। প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার বলেন, সমাজে প্রচলিত পুরুষতান্ত্রিক চিন্তাধারা নারীর অগ্রযাত্রার প্রধান অন্তরায়। তিনি উল্লেখ করেন, নানা প্রতিকূলতা ও রাষ্ট্রীয় নিপীড়নের মধ্যেও জুম্ম নারীরা অধিকার আদায়ের সংগ্রামে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।
সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামে নারীদের সামাজিক বৈষম্য, সহিংসতা ও নিরাপত্তা চ্যালেঞ্জ তুলে ধরেন এবং নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করার জন্য সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবি জানান তারা।
সভাপতির বক্তব্যের মাধ্যমে মনি চাকমা আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।



ফেসবুক কর্নার