March 9, 2026, 11:58 am
শিরোনাম :
রাঙ্গামাটিতে এনসিপিতে পদত্যাগের ঢল, ভাঙনের আভাস নলডাঙ্গায় মেয়র প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন জাহিদুল ইসলাম লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড চিরিরবন্দরে গৃহবধুর আত্মহত্যা, ৩ জন আটক আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রৌমারীতে ছ্যাঁচড়া চোরের উপদ্রব, অতিষ্ঠ ক্রেতা ও ব্যবসায়ীরা বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকতে হুইপের নির্দেশ ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল নেতানিয়াহুর সঙ্গে কথা বলেই ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প বিশ্বকাপে অনন্য ‘পাঁচ’ রেকর্ড, যা শুধুই ভারতের

চিরিরবন্দরে গৃহবধুর আত্মহত্যা, ৩ জন আটক

অভয়নগর প্রতিবেদক

 

‎দিনাজপুরের চিরিরবন্দরে পরকীয়া প্রেমের জের ধরে এক গৃহবধু (৩০) গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি গত ৭ মার্চ শনিবার সন্ধা ৬ টায় ইফতারির সময় উপজেলা আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের বেলায়েত ডাক্তার পাড়ায় ঘটেছে। আত্মহত্যা প্রচোরনা দেয়ার অভিযোগে ওই গৃহবধূর মা বাদি হয়ে ৭ জনকে আসামী করে চিরিরবন্দর থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।
‎স্থানীয়রা জানান বিয়ের ঘটকালী, ধারদেনা সংক্রান্ত বিষয়ে ২ সন্তানের জননীর সাথে প্রতিবেশি ইসমাইল হোসেনের (৩৮) বেশ কয়েক বছরের পরকীয়া প্রেম ও অনৈতিক সম্পর্কের সুত্র ধরে প্রায়ই পারিবারিকভাবে ঝগড়া বিবাদ হয়। এরই জের ধরে স্বামী ও পরিবারের লোকেরা মারধর ধরে মুক্তা বেগম নামে ওই গৃহবধূকে পরকীয়া প্রেমিক ইসমাইলের বাড়িতে নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে তালাবদ্ধ করে। এতে অপমানিত বোধ করে ওই গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার পর এলাকাবাসি বিক্ষুদ্ধ হয়ে ইসমাইলের পরিবারের উপর চড়াও হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ৩ জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
‎থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই মৃত গৃহবধূর মা সোনালী বেগম বাদি হয়ে ৭ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছে। ৩ জন আটক আছে। পলাতকদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।



ফেসবুক কর্নার