June 25, 2026, 4:51 am
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন

নলডাঙ্গায় মেয়র প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন জাহিদুল ইসলাম

জামাল উদ্দিন নলডাঙ্গা নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে দোয়া ও সমর্থন চেয়েছেন সমাজসেবক ও বিএনপি নেতা অ্যাডভোকেট এস.এম. জাহিদুল ইসলাম (জাহিদ)। তিনি আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার প্রতিষ্ঠিত প্রোপান ফিলিং স্টেশনের উদ্যোগে প্রতিবছর দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ প্রদান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা এবং বৃক্ষরোপণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় মানুষের মাঝে তার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে।
জানা গেছে, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঢাকা কলেজ ছাত্রদলের সক্রিয় সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। পরবর্তীতে যুবদলের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অ্যাডভোকেট জাহিদুল ইসলাম বলেন, “আমি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলীয় মনোনয়ন পেলে মেয়র পদে নির্বাচন করবো। নির্বাচিত হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে শিক্ষা বিস্তার, মাদকমুক্ত সমাজ গঠন, শতভাগ স্যানিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও নাগরিক সেবা উন্নয়নের মাধ্যমে নলডাঙ্গা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।



ফেসবুক কর্নার