June 7, 2026, 5:46 pm
শিরোনাম :
অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব -স্বাগত কিশোর দাশ

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার পৌরসভার সাবেক তিনবারের কাউন্সিলর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরীর উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ি কুঞ্জবনে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রায় ৩০০ জন অসচ্ছল নারী-পুরুষের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিকা দাস চৌধুরী, অ্যাডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ দারিদ্রমুক্ত ও সহমর্মিতাপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার