March 18, 2026, 9:01 pm
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭ মাগুরায় নিয়মিত নামাজিদের ব্যতিক্রমী সম্মাননা ও উপহার প্রদান চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত মোবাইল নিয়ে প্রশ্ন, গায়েবের অভিযোগে আলোচনা-সমালোচনা বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস কচুয়ায় পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, কনস্টেবল আহত ঢাকায় ঈদের নামাজ পড়বেন জামায়াত আমির, যোগ দেবেন সিলেটের পুনর্মিলনীতে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ও মূল্য কমছে ম্যাককালামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ লিভিংস্টোনের গোয়েন্দা মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট রাজশাহীতে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে ট্রাকে আগুন

মাগুরায় নিয়মিত নামাজিদের ব্যতিক্রমী সম্মাননা ও উপহার প্রদান

অভয়নগর প্রতিবেদক

মাগুরা মহম্মদপুর উপজেলার জনার্দ্দনপুরে নিয়মিত নামাজ আদায়কারীদের উৎসাহিত করতে একটি ব্যতিক্রমী সম্মাননা ও উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে জনার্দ্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘জনার্দ্দনপুর মানবকল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।
অনুষ্ঠানে এলাকার শিশু-কিশোর ও বয়োজ্যেষ্ঠদের মধ্যে যারা নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন, তাদের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মকে মসজিদমুখী হতে উৎসাহিত করা।
প্রধান অতিথি ছিলেন পল্লী চিকিৎসক মোঃ আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন বেথুলিয়া দাখিল মাদ্রাসার প্রভাষক মোঃ নিছার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি সাহেব আলী ও নওয়াব আলী, এবং কার্যকরী সদস্য সুবীর কুমার ঘোষ। এছাড়া ফাউন্ডেশনের সদস্য মোঃ রানা আহমেদ ও মোঃ আজিজুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি ও নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় চর্চার গুরুত্ব অপরিসীম। গ্রাম পর্যায়ে এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে।
অনুষ্ঠানটি প্রবাসী আবুল বাসার মিয়া, মোঃ সুমন মিয়া (মৌশা), সামীর মিয়া (প্রবাসী), মিরাজুল ইসলাম ও এনামুল মিয়ার আর্থিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।



ফেসবুক কর্নার