June 7, 2026, 5:46 pm
শিরোনাম :
অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

রৌমারীতে ২০০৮ ব্যাচের বন্ধুদের আবেগঘন পুনর্মিলনী

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

পুরোনো সেই স্কুলবেলার স্মৃতি আজও অমলিন। টিফিনের আড্ডা, সোনালী দিন—সময়ের বিবর্তনে একেকজন হারিয়ে গেলেও শিকড়ের টান অটুট থেকে গেছে। তার প্রমাণ দিল কুড়িগ্রামের রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ব্যাচ-২০০৮’। ১৯ মার্চ (২৯ রমাদান) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রায় দেড় দশক পর বন্ধুরা মিলিত হয়ে বন্ধুত্বের উদযাপন করেন।
আয়োজনটি ছিল সার্থকতা ও ভালোবাসায় পরিপূর্ণ। ইফতারের মেন্যুতে ছিল খেজুর, তরমুজ, আপেল এবং গরম গরম গরুর মাংসের ভুনা খিচুড়ি। বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করেছে। বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বন্ধু আব্দুল আলীমের পরিচালনায়, যেখানে বন্ধুরা একে অপরের মঙ্গল ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করেন।
অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রুহুল, নাহিদ, নাজমুল, জাকির, সোনা ও নাজিম। স্মৃতি সংরক্ষণে ব্যস্ত ছিলেন সাদ্দাম, রুহুল, শোয়েব আক্তার, খোরশেদ ও জাকির। ব্যক্তিগত কারণে আসতে না পারা বন্ধুদের জন্য ইফতার পার্সেল পৌঁছে দেন মিরাজ, রউফ ও শেখ রাসেল। প্রবাসে থাকা বন্ধু নাঈম, ডা. সুমন ও সুজনের আর্থিক সহযোগিতায় আয়োজনটি প্রাণবন্ত হয়।
রউফ, জিয়ারুল, সোনা, শেখ রাসেল, মনির, নাহিদ ও সোহাগসহ উপস্থিত বন্ধুরা বিদ্যালয় মাঠকে যেন আবারও সেই ২০০৮ সালের তারুণ্যে ফিরিয়ে নিয়ে আসে। বন্ধুরা জানান, “সময় পাল্টেছে, আমরা বড় হয়েছি, কিন্তু বন্ধুত্ব অমলিন। এই প্রাণের মেলা চলুক আজীবন।” ইফতার শেষে স্মৃতিচারণ ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।



ফেসবুক কর্নার