April 26, 2026, 4:00 am
শিরোনাম :
দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

তারাগুনিয়া ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন এমপি বাচ্চু মোল্লা

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

পবিত্র ঈদুল ফিতরের সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ শেষে সংসদ সদস্য বাচ্চু মোল্লা উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ধনী-গরিব ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, “ঈদ আমাদের জন্য সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। আসুন, আমরা সবাই মিলে এই আনন্দ ভাগাভাগি করি এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করি।”
পরিশেষে তিনি তার নির্বাচনী এলাকা কুষ্টিয়া-১ (দৌলতপুর)সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।



ফেসবুক কর্নার