June 30, 2026, 12:38 pm
শিরোনাম :
নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

সম্প্রীতির বান্দরবানে উৎসবমুখর পরিবেশে জেলা পুলিশের ‘ঈদ প্রীতিভোজ’ অনুষ্ঠিত

রাসেল লামা বান্দরবান

পার্বত্য জনপদ বান্দরবানে ঐতিহ্যগত সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের আনন্দ পুলিশ সদস্য ও সুধীজনদের সঙ্গে ভাগ করে নিতে শনিবার (২১ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য ‘প্রীতিভোজ ও ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বান্দরবান পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং মাঠ পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, বান্দরবান শান্তি ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ঈদের দিনে পুলিশ সদস্যরা পরিবারের সান্নিধ্য ত্যাগ করে জননিরাপত্তা নিশ্চিত করছেন, যার ফলে সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসব পালন করতে পারছে।
বিশেষ অতিথি ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বলেন, উৎসবের দিনেও যারা দায়িত্ব পালন করছেন, তাদের মনোবল বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন, ঈদের আনন্দ সবার। যারা ছুটিতে বাড়ি যেতে পারেননি, তাদের জন্য এই আয়োজন একটি পারিবারিক মিলনমেলার মতো।
প্রীতিভোজের শুরুতে অতিথিরা পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান। আন্তরিক ও ঘরোয়া পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশ লাইন্সে উৎসবমুখর আবহ তৈরি হয়। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



ফেসবুক কর্নার