June 24, 2026, 4:16 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

চুক্তির জন্য ইরানকে ‘খুব কঠিন’ ছয়টি শর্ত দিলেন ট্রাম্প

অভয়নগর প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ইরান চুক্তির জন্য ছয়টি প্রধান শর্ত নির্ধারণ করেছেন। চলমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন নতুন করে শান্তি প্রক্রিয়ার পথ খুঁজছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা শুরু হয়নি। তবে মিসর, কাতার ও যুক্তরাজ্য মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান-প্রদান করছে।

ট্রাম্পের দেওয়া ৬ শর্ত

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, ইরানের কাছে যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো হলো—

ইরানের হামলায় নিজেদের ক্ষয়ক্ষতি দেখে উদ্বিগ্ন নেতানিয়াহু

ইরান ইস্যুতে নিউইয়র্ক টাইমসে ট্রাম্পের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া

৫ বছরের জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করা

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা

নাতানজ, ইসফাহান ও ফোরদো পারমাণবিক স্থাপনা বন্ধ করা

পারমাণবিক কর্মসূচিতে কঠোর আন্তর্জাতিক নজরদারি মেনে নেওয়া

আলোচনার মূল ইস্যু

সম্ভাব্য চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত এবং দীর্ঘমেয়াদি পারমাণবিক ও আঞ্চলিক প্রভাব— এগুলোই গুরুত্ব পাচ্ছে।

অন্যদিকে ইরান জানিয়েছে, তারা আলোচনায় আগ্রহী হলেও শর্তগুলো ‘খুব কঠিন’। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগে হামলা বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে আক্রমণ না করার নিশ্চয়তা দিতে হবে।

বিশ্লেষকদের মতে, কঠোর এই শর্তগুলোর কারণে দ্রুত কোনো সমঝোতা হওয়া কঠিন হতে পারে।



ফেসবুক কর্নার