June 14, 2026, 6:36 pm
শিরোনাম :
সংসদে হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ অ্যাডভোকেট হান্নান শাহের উদ্যোগে অগ্নিদুর্গত পরিবারের পাশে ছাত্রদল, টিন ও নগদ সহায়তা প্রদান গলাচিপায় স্কুল ফিডিংয়ে তেঁতো স্বাদের ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, বিক্রেতাকে জরিমানা বেনজীর গ্রেপ্তারের খবরে পরীমনি কেন আনন্দিত? ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের কথিত পুশইন চেষ্টা, বিজিবির সঙ্গে রাতভর পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক মিমির বিরুদ্ধে ২ মামলা, ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি বরিশালে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খান গ্রেফতার বিশ্বকাপ মঞ্চে নোরার ‘সির সির’ গান, কীভাবে অনুপ্রেরণা পান অভিনেত্রী?

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা

কাকলি প্রধান

ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় থানার ভেতরেই বাবার ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক তরুণী। প্রেম করে বিয়ে করার পর স্বামীর সঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় থাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৪ জুন) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

নিহত ১৯ বছর বয়সী শিবানী, গত ১৮ মে, প্রতিবেশী ললিত ভার্মার সঙ্গে বাড়ি ছেড়ে যান। পরে একটি মন্দিরে বিয়ে করে আইনগতভাবেও তা নিবন্ধন করেন তারা।
মেয়ের পরিবার ললিতের বিরুদ্ধে মামলা করলে পুলিশ ওই দম্পতির খোঁজ শুরু করে। গত শুক্রবার (১২ জুন) মধ্যপ্রদেশের সাতনা জেলা থেকে তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য বান্দায় নিয়ে আসা হয়।

পুলিশকে শিবানী ও ললিত জানান, তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন। এ সময় তারা বিয়ের প্রয়োজনীয় নথিপত্রও দেখান।
পরে শিবানীর স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি প্রস্তুতির সময় দুই পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হন। কাউন্সেলিং চলাকালে শিবানীর বাবা-মা তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। তবে তিনি স্বামীর সঙ্গেই থাকার সিদ্ধান্তে অটল থাকেন।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিবানীর মা তাকে পেছন থেকে চেপে ধরেন। এ সময় তার বাবা ছুরি বের করে হামলা চালান। পেটে, হাতে ও তালুতে গুরুতর আঘাত পান শিবানী। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বান্দার পুলিশ সুপার পলাস বানসাল জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের বাবাকে গ্রেফতার করা হয়েছে।



ফেসবুক কর্নার