June 24, 2026, 7:16 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য আটক, অস্ত্র উদ্ধার

আরিফ হাসান রামপাল বাগেরহাট

সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ‘ছোট সুমন’ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাহিনীর এক সদস্য সুন্দরবনের ফেলুর খণ্ড এলাকার বৈদ্যমারী এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ২২ মার্চ বিকাল ৩টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়ার যৌথ দল মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইয়াছিন সেখ (৪০) নামে ওই সদস্যকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী ২৩ মার্চ রাত ১টার দিকে মোংলা থানার ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং চার রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক ইয়াছিন সেখ মোংলা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সঙ্গে জড়িত থেকে ডাকাতি কার্যক্রমে সহযোগিতা, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।
উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার