April 23, 2026, 5:48 pm
শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ

প্রতিমন্ত্রীর বাসভবনে নাটোরের চার এমপির মিলনমেলা, উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়

অভয়নগর প্রতিবেদক

নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের বাসভবনে একত্র হয়েছেন জেলার চার সংসদ সদস্য। পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে আয়োজিত এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারা নাটোরসহ সারা দেশের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রোববার (২২ মার্চ ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেন, দেশ বর্তমানে এক চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছে। “আগে চ্যালেঞ্জ ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা, এখন চ্যালেঞ্জ সেটিকে সমুন্নত রাখা। নানা অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি, সেগুলো দূর করে একটি পরিচ্ছন্ন ব্যবস্থা গড়ে তুলতে চাই। শুধু নাটোর নয়, সারা দেশের মানুষের জন্য আমরা কাজ করবো।”
তিনি আরও বলেন, জ্বালানি তেলের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে এবং বিভিন্ন খাতে সমন্বয়ের চেষ্টা অব্যাহত রয়েছে।
নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “আমরা চারজন একসঙ্গে কাজ করলে নাটোরকে একটি উন্নয়ন ও শান্তির মডেল জেলায় পরিণত করা সম্ভব। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”
এ সময় নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজও উপস্থিত ছিলেন। তারা সম্মিলিতভাবে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আগে চার সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করেন। পরে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রশাসন, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।



ফেসবুক কর্নার