June 25, 2026, 11:16 am
শিরোনাম :
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সরকারি ব্রজলাল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

জাতির ইতিহাসে এক কালো অধ্যায় ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে খুলনার সরকারি ব্রজলাল কলেজে এক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের স্মৃতিচারণ করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ.এম আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “২৫ মার্চ শুধু একটি দিন নয়, এটি বাঙালি জাতির শোক ও প্রতিজ্ঞার প্রতীক। এই দিনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব।”
এছাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সাজিদুজ্জামান সাজিদ, সাধারণ সম্পাদক রিফাত হোসেন এবং ছাত্রশিবিরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি অসাম্প্রদায়িক, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, রিপোর্টার্স ইউনিটি, রোভার স্কাউটস, যুব রেড ক্রিসেন্ট, বিএনসিসি ইউনিটের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।



ফেসবুক কর্নার