April 23, 2026, 5:48 pm
শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ

এক ওয়ার্ডে ১০ শিশু: কুষ্টিয়ায় হাম সংক্রমণের চিত্র

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে অন্তত ১০ জন শিশু আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগ উদ্বেগ প্রকাশ করেছে।
জানা গেছে, আক্রান্ত শিশুদের বয়স ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে। তারা গত বৃহস্পতিবার থেকে জ্বর, ঠান্ডা ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। বর্তমানে তারা হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৮ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের মতে, আক্রান্তদের অবস্থা আপাতত স্থিতিশীল।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারি থেকে হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম চললেও অনেক শিশু এখনও টিকার আওতার বাইরে রয়েছে। এ কারণে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চিকিৎসকরা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা না নিলে শিশুদের ঝুঁকি অনেক বেড়ে যায়। আক্রান্ত শিশুদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে অভিভাবকদের সতর্ক করে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের জ্বর বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। পাশাপাশি সব শিশুকে নির্ধারিত সময় অনুযায়ী টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।



ফেসবুক কর্নার