April 23, 2026, 4:05 pm
শিরোনাম :
শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা প্রধান শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী

ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের ৩৪৬ বংশধর

অভয়নগর প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গ-এর মুর্শিদাবাদ জেলায় নবাব পরিবারের ৩৪৬ সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এরা সবাই বাংলার সাবেক নবাব মীর জাফর-এর বংশধর। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনের ‘বিশেষ নিবিড় সংশোধনী’ (এসআইআর) কার্যক্রমের পর প্রথমে তাদের নাম ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়। পরে সম্পূরক ভোটার তালিকা প্রকাশিত হলে দেখা যায়, পরিবারের কয়েকশ সদস্যের নাম বাদ দেওয়া হয়েছে। অথচ ২০২৫ সাল পর্যন্ত তারা নিয়মিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন।
‘ছোট নবাব’ নামে পরিচিত সৈয়দ রেজা আলী মির্জা অভিযোগ করেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার দাবি, শুধু তিনি নন, পরিবারের আরও কয়েকজন সদস্য—এমনকি তার ছেলে, যিনি একজন জনপ্রতিনিধি—তাকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
পরিবারের আরেক সদস্য সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জা জানান, ২০০২ সালের ভোটার তালিকাতেও তাদের নাম ছিল। হঠাৎ করে নাম বাদ দেওয়ার কারণ তারা বুঝতে পারছেন না।
নবাব পরিবারের দাবি, দেশভাগের সময় তাদের পূর্বপুরুষ ওয়াসিফ আলি মির্জা ভারতে থাকার সিদ্ধান্ত নেন এবং মুর্শিদাবাদকে ভারতের অন্তর্ভুক্ত রাখতে তাদের পরিবারের ভূমিকা ছিল। তাদের মতে, ভারতের সর্বোচ্চ আদালতও অতীতে তাদের বংশপরিচয় স্বীকৃতি দিয়েছে।
এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
আগামী ২৩ এপ্রিল মুর্শিদাবাদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আইনি প্রক্রিয়া দীর্ঘ হলে সংশ্লিষ্টরা চলতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার আশঙ্কা করছেন।



ফেসবুক কর্নার