June 25, 2026, 9:08 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়া হবে – প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

আরিফ হাসান রামপাল বাগেরহাট

দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়ে আবারও প্রশংসিত হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তাঁর উদ্যোগে বাগেরহাটের রামপাল উপজেলায় “অন্ধত্ব প্রতিরোধ কর্মসূচি” শীর্ষক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রামপাল উপজেলার পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস), ঢাকা’র আয়োজনে এবং প্রতিমন্ত্রীর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা মানুষের ভিড়ে ক্যাম্প এলাকা সরগরম হয়ে ওঠে।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ছানি অপারেশনের জন্য উপযুক্ত রোগীদের বাছাই করা হয়। আয়োজকরা জানান, নির্বাচিত রোগীদের পর্যায়ক্রমে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন, থাকা-খাওয়া, যাতায়াত ও ওষুধের ব্যবস্থা করা হবে।
এ সময় প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, গ্রামের অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা নিতে পারেন না। তাই সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে কেউ অর্থের অভাবে দৃষ্টিশক্তি হারিয়ে না ফেলেন।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রামপালসহ এই অঞ্চলের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। যুবসমাজের কর্মসংস্থান, সুপেয় পানির ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট ও সেতু নির্মাণ এবং নদীভাঙন রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, দরিদ্র মানুষের জন্য এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগলেও অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেননি। এই ক্যাম্পের মাধ্যমে তারা চিকিৎসা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি দরিদ্র রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন করেছেন। রোগীদের থাকা-খাওয়া, যাতায়াত ও ওষুধসহ সার্বিক ব্যয় বহনের ব্যবস্থাও তিনি করে আসছেন।
ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে রামপাল ও মোংলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহযোগিতা করেন।



ফেসবুক কর্নার