April 23, 2026, 4:12 pm
শিরোনাম :
বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

বরিশাল সিটি নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায়

অভয়নগর প্রতিবেদক

কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসিরের নাম। দলীয় সূত্রে এ বিষয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও বরিশাল জেলা আইনজীবী সমিতি-এর সদস্য শেখ আবদুল্লাহ নাসির বর্তমানে ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে আইন পেশায় সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে কাজ করে তিনি সুনাম অর্জন করেছেন। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেও প্রশংসিত হয়েছেন।
তিনি বরিশাল নগরীর বাজার রোডের সাগর গলি এলাকার স্থায়ী বাসিন্দা। তার পিতা উজিরপুর থানার সাবেক সার্কেল অফিসার ছিলেন, যিনি পরবর্তীতে আইন পেশায় যুক্ত হন।
শিক্ষা ও ক্রীড়াঙ্গনেও অবদান রয়েছে তার। তিনি বরিশাল নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। এছাড়া ১৯৮৬ সালে বাংলাদেশ ন্যাশনাল লীগের একজন খেলোয়াড় হিসেবেও তিনি পরিচিত ছিলেন।
সদালাপী ও সাদামাটা জীবনযাপনের জন্য পরিচিত এই আইনজীবীকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। তবে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।



ফেসবুক কর্নার