April 23, 2026, 5:34 pm
শিরোনাম :
তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ

দুই মাসের শিশুকে ঘরে রেখে আন্দোলনে নেমেছিলাম: সুমাইয়া আলম

পি কে এস দীপন স্টাফ রিপোর্টার শেরপুর

সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী শেরপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম বলেছেন, দলকে ভালোবেসেই তিনি জীবনের কঠিন সময়েও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তিনি জানান, “দুই মাসের বাচ্চাকে ঘরে রেখে আন্দোলন সংগ্রামে নেমেছিলাম দলকে ভালবেসে। আজ দলের এই সুদিনে আমার মতো ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে বলে আশা করি।”
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সুমাইয়া আলম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা তৃণমূলের কর্মীদের মূল্যায়ন করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, দল মেধা ও যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দেবে এবং ত্যাগী নেতাকর্মীদের প্রাধান্য দেবে।
তিনি আরও বলেন, “শেরপুর জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে উন্নয়নের ধারাবাহিকতা নেই। বিশেষ করে সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে নারীদের কর্মসংস্থানের সুযোগ খুবই কম। সংসদে যাওয়ার সুযোগ পেলে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করবো।”
মনোনয়ন ফরম সংগ্রহকালে তার সঙ্গে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার