April 23, 2026, 4:12 pm
শিরোনাম :
বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

বরিশাল নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীতে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। রবিবার (১২ এপ্রিল) সকালে নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় বিসিসি ভবনের সামনে থেকে এ অভিযান শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, এর আগে মাইকিংয়ের মাধ্যমে অবৈধ দখলদারদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিছু ব্যবসায়ী তা মেনে নিলেও অনেকে নির্দেশনা উপেক্ষা করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ফুটপাতের দোকানই তাদের একমাত্র জীবিকার উৎস। উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হলে তারা উপকৃত হতেন বলে মত প্রকাশ করেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরকে দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।



ফেসবুক কর্নার