June 24, 2026, 8:53 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ায় ‘শামীম বাবা’ হত্যাকাণ্ড: অপপ্রচার ও উত্তেজনার জেরে নৃশংস মৃত্যু

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে আব্দুর রহমান শামীম (স্থানীয়ভাবে ‘শামীম বাবা’ নামে পরিচিত) হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এর জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাতে একদল উত্তেজিত ব্যক্তি শামীমের বসতঘরে হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি মারা যান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীম কিছুদিন ধরে নিজস্ব আধ্যাত্মিক চর্চা ও আলোচনার সঙ্গে যুক্ত ছিলেন। তার কিছু বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে এলাকায় ভিন্নমত ও বিতর্ক তৈরি হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিওর অংশ বিশেষ ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়তে থাকে।
নিহতের অনুসারীদের অভিযোগ, ভিডিওটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে জনমনে ক্ষোভ বাড়ে। অন্যদিকে স্থানীয়দের একাংশ দাবি করছেন, দীর্ঘদিন ধরেই তার কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ ছিল।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
সচেতন মহল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কোনো মতবিরোধ বা অভিযোগ থাকলে তা আইনগত উপায়ে সমাধান করা উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে অস্থিরতা ও সহিংসতা বাড়ায় বলেও তারা মন্তব্য করেন।



ফেসবুক কর্নার