June 24, 2026, 7:16 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিওতে বাধা, অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নবাগত জেলা প্রশাসকের বক্তব্য ভিডিও ধারণে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদস্বরূপ মতবিনিময় সভা বয়কট করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। সভায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শুকরিয়া পারভীন স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
সভা সূত্রে জানা যায়, পরিচিতি পর্ব শেষে জেলা প্রশাসক বক্তব্য দেওয়া শুরু করলে উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তার বক্তব্য ভিডিও ধারণ করতে যান। এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের ভিডিও ধারণে নিষেধ করেন। এতে উপস্থিত সাংবাদিকরা বিস্ময় প্রকাশ করেন।
সাংবাদিকদের অভিযোগ, তারা সংবাদ সংগ্রহের স্বার্থে ভিডিও ধারণ করতে গেলে বাধার মুখে পড়েন, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ঘটনায় তারা তাৎক্ষণিকভাবে সভা বয়কট করে হলরুম ত্যাগ করেন।
উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, সংবাদ সংগ্রহের জন্য ছবি ও ভিডিও ধারণ করা সাংবাদিকতার স্বাভাবিক ও প্রয়োজনীয় অংশ। এ ধরনের নিষেধাজ্ঞা পেশাদারিত্বের পরিপন্থী এবং গণমাধ্যমের স্বাধীনতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বিষয়টি নিয়ে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং এ বিষয়ে আলোচনা করা হবে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শুকরিয়া পারভীন পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।



ফেসবুক কর্নার