June 24, 2026, 5:46 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

জ্বালানি তেলের সংকটে লক্ষ্মীপুরে বেসরকারি চিকিৎসা সেবা ব্যাহত

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে জ্বালানি তেলের সংকটের কারণে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল সরবরাহে ঘাটতি ও বাজারে অস্থিরতার কারণে বিভিন্ন খাতে এর প্রভাব পড়ছে। বিশেষ করে বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোকে জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে, কিন্তু পর্যাপ্ত তেল না পাওয়ায় তারা স্বাভাবিক সেবা দিতে হিমশিম খাচ্ছে।
লক্ষ্মীপুর জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও মাতৃসেবা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমান তুহিন চৌধুরী বলেন, “বর্তমানে গরমের কারণে লোডশেডিং বেশি হচ্ছে। কিন্তু তেল সংকটের কারণে জেনারেটর চালানো যাচ্ছে না। এতে রোগীদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”
তিনি আরও জানান, একটি হাসপাতালের জেনারেটর সচল রাখতে দৈনিক ১৫ থেকে ২০ লিটার তেল প্রয়োজন হলেও পাম্পগুলো থেকে মাত্র ৫ লিটার করে সরবরাহ করা হচ্ছে, যা দিয়ে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব নয়। অনেক ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাম্প মালিকদের কাছে একাধিকবার অনুরোধ করা হলেও চিকিৎসা খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন সংশ্লিষ্টরা। এতে রোগীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সেবায় ঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এদিকে সাধারণ মানুষের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানি তেল সরবরাহে বাধা দিচ্ছে। তারা এ বিষয়ে সরকারের কঠোর তদারকি কামনা করেছেন।
তবে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ বলছে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।



ফেসবুক কর্নার