June 24, 2026, 3:40 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

কিশোর-কিশোরীদের অনিয়ন্ত্রিত সম্পর্ক: সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড এলাকায় কিশোর-কিশোরীদের মধ্যে অনিয়ন্ত্রিত সম্পর্কের বিস্তার, আবাসিক হোটেলের অপব্যবহার এবং অল্প বয়সে আবেগনির্ভর সিদ্ধান্তকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে সচেতন মহলে।
স্থানীয়দের অভিযোগ, কিছু ক্ষেত্রে সাময়িক আবেগ, প্রলোভন, উপহার কিংবা তথাকথিত ‘ট্রিট’-এর বিনিময়ে সম্পর্ক গড়ে উঠছে, যার ফলে অনেক কিশোরী মানসিক, সামাজিক ও ভবিষ্যৎ নিরাপত্তাজনিত ঝুঁকিতে পড়ছে। বিষয়টি পরিবার ও সমাজে অস্থিরতা তৈরি করছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকরা বলছেন, একটি সুস্থ ও স্থিতিশীল পরিবার গঠনে অর্থনৈতিক সক্ষমতা, দায়িত্ববোধ, পারস্পরিক সম্মান ও সামাজিক প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এর বিপরীতে দায়িত্বহীন সম্পর্কের প্রবণতা সমাজে এক ধরনের নৈতিক সংকট সৃষ্টি করছে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, অনেক তরুণ-তরুণী দীর্ঘ সময় ব্যয় করছে আবেগনির্ভর সম্পর্কের পেছনে, অথচ বৈধ সামাজিক বন্ধন ও দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে অনীহা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে নারীর মর্যাদা, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
সামাজিক সচেতন মহলের অভিমত, এটি শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয়; বরং পরিবার, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে জড়িত একটি বৃহত্তর সমস্যা। তারা অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা জোরদার এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
এ বিষয়ে একাধিক সচেতন নাগরিক বলেন, “আবেগনির্ভর সম্পর্ক যদি দায়িত্বহীনতায় পর্যবসিত হয়, তবে তা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।”
তাদের মতে, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে এ প্রবণতা সমাজে আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।



ফেসবুক কর্নার