June 24, 2026, 7:27 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার
নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাত বিঘা জমির আধাপাকা বোরো ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার মান্দারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের আশরাফুল ইসলাম, কামরুজ্জামান ও আব্দুর রাজ্জাক। অভিযুক্ত হিসেবে একই গ্রামের আলাউদ্দিন সরদার, রায়হান আলী সরদার ও আলাউদ্দিন প্রামাণিকসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, তারা প্রায় ৪৫ বছর ধরে কবলাসূত্রে প্রাপ্ত ওই জমি ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে জমিতে বোরো ধানের আবাদ করা হয় এবং ধান পাকতে শুরু করলেও কাটার জন্য আরও কিছুদিন সময় প্রয়োজন ছিল। এর মধ্যেই প্রতিপক্ষ নিয়ামতপুর ও বাগমারা উপজেলা থেকে ভাড়াটিয়া লোকজন এনে জোরপূর্বক ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ তাদের।
ভুক্তভোগী কামরুজ্জামান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জমির দখলে আছি। এর আগেও প্রতিপক্ষ আদালতের মাধ্যমে দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এবার তারা হঠাৎ লোক এনে ধান কেটে নিয়ে গেছে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আলাউদ্দিন সরদার। তার দাবি, জমিটি এতদিন প্রতিপক্ষ অবৈধভাবে দখলে রেখেছিল এবং এবার তারা নিজেদের সম্পত্তির দখল নিয়েছেন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাটি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার