June 24, 2026, 7:27 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামে ওয়ারিশ গোপন করে জমি বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে আকমল হোসেন ও সবুর হালদারসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জমির ক্রেতা আব্দুল জব্বার প্রতিকার চেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন।
ভুক্তভোগী আব্দুল জব্বার জানান, বাজার গ্রামের মৃত পঞ্চানন হালদারের উত্তরাধিকারীদের নামে থাকা প্রায় ৭০ শতক জমি বিক্রির প্রস্তাব দেন অভিযুক্তরা। পরে তথ্য গোপন করে সীমিত কয়েকজনকে ওয়ারিশ হিসেবে দেখিয়ে গত ২৮ জুলাই ২০২৫ তারিখে একটি কবলা দলিলের মাধ্যমে জমিটি রেজিস্ট্রি করে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, জমির প্রকৃত সকল ওয়ারিশকে সম্পৃক্ত না করে লেনদেন সম্পন্ন করা হয়। এতে মোট ১০ লাখ টাকার মধ্যে ৬ লাখ টাকা সংশ্লিষ্ট দুইজনকে দেওয়া হলেও বাকি ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। পরবর্তীতে জমির মালিকানা নিয়ে জটিলতা দেখা দিলে বিষয়টি সামনে আসে।
এদিকে অভিযোগ উঠেছে, প্রতারণার বিষয়টি প্রকাশ পাওয়ার পর অভিযুক্তরা উল্টো ক্রেতা আব্দুল জব্বারকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছেন এবং তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।
স্থানীয় কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের নোটিশ দেওয়া হলে তারা একবার উপস্থিত হয়ে সময় নেন, এরপর আর হাজির হননি। তিনি বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার