April 24, 2026, 8:54 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয়

অভয়নগর প্রতিবেদক

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের বিচার বিভাগ সাংবিধানিকভাবে স্বাধীন হলেও এর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিচার ব্যবস্থায় কোনো ধরনের অনৈতিকতা বা পক্ষপাতদুষ্ট আচরণ বরদাস্ত করা হবে না।
শুক্রবার যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ গফুর।
আইনমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকার নতুন কিছু আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন এবং গুমসংক্রান্ত আইন উল্লেখযোগ্য। এসব আইন সংসদে উপস্থাপনের আগে যথাযথ যাচাই-বাছাই করা হবে।
তিনি আরও বলেন, অতীতে বিচার ব্যবস্থায় বিভিন্ন বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছিল, যা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য বিচারব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথাও তুলে ধরে তিনি জানান, বর্তমানে অনেক ক্ষেত্রে অপরাধ ও অনিয়ম কমেছে।
যশোরের বিচার ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী যশোর আদালতকে আরও সক্রিয় ও আধুনিক করতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিচার বিভাগের উন্নয়নে বাজেট বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ আইনজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে আইনমন্ত্রী আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন এবং পরে ঐতিহাসিক জেলা জজ ও দায়রা জজ আদালতের পুরোনো ভবন পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দেন।



ফেসবুক কর্নার