June 24, 2026, 7:15 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রকৌশল কার্যালয়ে (এলজিইডি) ঘুষ গ্রহণের অভিযোগে হিসাবরক্ষক মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়া শুরু করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত গত ২৭ এপ্রিলের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে মোস্তাফিজুর রহমানকে অফিসে বসে অর্থ গ্রহণ করতে দেখা গেছে, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির শামিল।
এ কারণে বিধিমালার সংশ্লিষ্ট ধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রকল্পের বিল ছাড় ও প্রত্যয়নপত্রের বিনিময়ে ঘুষ গ্রহণ ছিল তার নিয়মিত কর্মকাণ্ডের অংশ। এ সংক্রান্ত ভিডিও গত এপ্রিল মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে, অভিযোগ উঠেছে—ঘটনার পর প্রমাণ নষ্টের চেষ্টা হিসেবে অফিসের সিসিটিভি ক্যামেরা অপসারণ করা হয়। এছাড়া নিজের পক্ষে প্রত্যয়নপত্র সংগ্রহে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের দ্বারস্থ হওয়ার চেষ্টার কথাও স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার চেষ্টা করছে।
উপজেলা প্রকৌশলী জাকির হোসেন জানান, সিসিটিভি অপসারণের বিষয়টি শুনেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সরকারি দপ্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারির দাবি উঠেছে।



ফেসবুক কর্নার