May 2, 2026, 10:21 pm
শিরোনাম :
রামপালে খালে অবৈধ বাঁধ অপসারণে স্বস্তি, ফিরেছে স্বাভাবিক পানি প্রবাহ দৌলতপুরে ফায়ার স্টেশন নির্মাণে দীর্ঘসূত্রতা, ঝুঁকিতে জনজীবন আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, কুলাউড়ার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বেগ ফতুল্লায় তিন খাল পুনঃখনন উদ্বোধন, অবৈধ দখলদারদের সতর্কবার্তা জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জ্বালানি সংকটে ঠাকুরগাঁওয়ে চরম দুর্ভোগ, যাত্রীদের সঙ্গে ত্রিচক্রযান চালকদের অসদাচরণের অভিযোগ রাঙ্গামাটিতে নাসির উদ্দিন পাটোয়ারীর সফর ঘিরে দলীয় বিভ্রান্তি ও অসন্তোষ সোনারগাঁওয়ে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার ঝিনাইদহে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন

মাদককারবারীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা এমপি মোশারফের

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেছেন, সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণ অপরিহার্য।
শনিবার (২ মে) নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে নন্দীগ্রাম কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে এমপি মোশারফ হোসেন ঘোষণা দেন, নন্দীগ্রামের কোথাও মাদক কারবারি, জুয়াড়ি বা সন্ত্রাসীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। তার এই ঘোষণায় উপস্থিতদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
তিনি বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বিশেষ করে যুবসমাজ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাদের রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও জানান, নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় কিছু অসাধু চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে প্রশাসন কাজ শুরু করেছে এবং অভিযান আরও জোরদার করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। মাদক থেকে দূরে থাকতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। শিক্ষা ও নৈতিকতার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন।



ফেসবুক কর্নার