May 3, 2026, 11:12 pm
শিরোনাম :
মৌলভীবাজারে গভীর রাতে গরু চুরি, ধাওয়ায় উদ্ধার ২টি পঞ্চগড়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক জবাবদিহিতা প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে লামায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন বলেশ্বর নদীতে তিন দিন পর জেলের মরদেহ উদ্ধার, পিরোজপুরে শোকের ছায়া অ্যাডমিট কার্ড গাফিলতিতে এসএসসি পরীক্ষা মিস, ধামরাইয়ে শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে তিন আসামি গ্রেফতার ঢাকা আইনজীবী সমিতিতে কুষ্টিয়ার জুয়েলের জয়, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত কক্সবাজারে বার্ন ইউনিট ও আইসিইউ বেড বাড়ানোর দাবিতে মানববন্ধন সাতক্ষীরার কালীগঞ্জে পিআইও অফিসে ঘুষ আদায় ও প্রকল্প তদারকিতে লোক ভাড়া বান্দরবানে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিতর্ক, আলোচনায় আহ্বায়ক জিকু

বান্দরবানে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিতর্ক, আলোচনায় আহ্বায়ক জিকু

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘ নয় বছর পর বান্দরবান জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে ঘিরে তীব্র বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত ১০ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ফরহাদ হোসেন জিকুকে এবং সদস্যসচিব করা হয়েছে শহিদুল ইসলামকে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে অংস্লাহা মারমা এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও কয়েকজন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে কমিটি ঘোষণার পরপরই আহ্বায়ক ফরহাদ হোসেন জিকুকে ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠেছে। স্থানীয় ছাত্রদলের একাংশের অভিযোগ, তিনি দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন না। পাশাপাশি তার বয়স ও ব্যক্তিগত পরিচয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
কিছু নেতাকর্মীর দাবি, তিনি পূর্বে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেখান থেকে সরাসরি ছাত্রদলের শীর্ষ পদে আসীন হওয়ায় সাংগঠনিক নীতিমালা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বর্তমান কমিটি বাতিল করে নতুন করে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন। তারা কেন্দ্রীয় নেতাদের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে এখনো কেন্দ্রীয় ছাত্রদল বা সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর গঠিত এই কমিটি নিয়ে বিতর্ক সংগঠনের অভ্যন্তরে বিভক্তি বাড়াতে পারে।



ফেসবুক কর্নার