June 27, 2026, 3:50 pm
শিরোনাম :
৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার

বলেশ্বর নদীতে তিন দিন পর জেলের মরদেহ উদ্ধার, পিরোজপুরে শোকের ছায়া

অভয়নগর প্রতিবেদক

পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হওয়া এক তরুণ জেলের মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। নিহত হাসান (২১) উপজেলার স্থানীয় এক বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন আগে বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের মধ্যে জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে যান হাসান। এ সময় বজ্রপাতের ঘটনায় তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।
ঘটনার পরপরই স্থানীয় জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। পরে নিখোঁজের তৃতীয় দিনে সকালে নদীর ভাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে প্রশাসনকে খবর দিলে ফায়ার সার্ভিসের সহায়তায় তা উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। সহকর্মী জেলেরা জানান, হাসান পরিশ্রমী ও সৎ স্বভাবের ছিলেন।
স্থানীয় প্রশাসন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদীতে মাছ ধরার ক্ষেত্রে জেলেদের সতর্ক থাকার এবং আবহাওয়া বার্তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।



ফেসবুক কর্নার