June 27, 2026, 3:51 pm
শিরোনাম :
৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার

নাগেশ্বরীতে চাচিকে ধর্ষণের অভিযোগ, ভাতিজা পলাতক

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শাহজালাল ওরফে মন্ডল (২৭) বর্তমানে পলাতক রয়েছে।
উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী (২৪) নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী জীবিকার তাগিদে বিভিন্ন স্থানে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। এ সুযোগে অভিযুক্ত শাহজালাল দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ এপ্রিল গভীর রাতে অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, অভিযুক্ত তাকে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়েছেন এবং ভয়ভীতি প্রদর্শন করেছেন। লোকলজ্জার কারণে এতদিন বিষয়টি প্রকাশ করতে পারেননি বলে জানান তিনি। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাগেশ্বরী থানার এসআই ইদ্রিস আলী জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার