May 9, 2026, 2:28 pm
শিরোনাম :
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র নিহত, আহত অন্তত ২০ সময় বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, দুর্ভোগে হাজারো মানুষ ঝিনাইদহে গৃহবধূর মৃত্যু: পারিবারিক কলহের অভিযোগ, তদন্তে পুলিশ স্কুলের খাবারে মিলল সাপ, শতাধিক শিক্ষার্থী অসুস্থ লক্ষ্মীপুরে কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে মধ্যরাতের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নেত্রকোনায় বাসে অভিযান, ৩৮ বোতল ভারতীয় মদসহ তরুণ আটক ইউএনওর অভিযানে বহিষ্কার ১, মিঠাপুকুরে নকলের অভিযোগে তোলপাড় তরুণদের আবেগে আলোড়ন তুলেছে রোহিত জাহান নিলয়ের ‘চাঁদ’ হাম আক্রান্ত শিশুদের পাশে মানবিক সেবায় ডা. পু চ নু

ইউএনওর অভিযানে বহিষ্কার ১, মিঠাপুকুরে নকলের অভিযোগে তোলপাড়

অভয়নগর প্রতিবেদক

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে নকল ও অনিয়মের অভিযোগে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে মোবাইল ফোন রাখার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। তবে প্রশাসনের এই পদক্ষেপের পরও কেন্দ্রে অনিয়ম বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে।
সোমবার অনুষ্ঠিত পরীক্ষার সময় ইউএনও কেন্দ্র পরিদর্শনকালে এক পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়। কিন্তু পরবর্তীতে সাংবাদিকরা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কিছু কক্ষে দরজা-জানালা বন্ধ রেখে পরীক্ষার্থীরা উত্তর লিখে যাচ্ছে।
একাধিক পরীক্ষার্থী অভিযোগ করে জানায়, কিছু কক্ষে বই দেখে লেখার সুযোগ দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট কিছু রুমে অনিয়ম বেশি হয়েছে। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা দেওয়া হয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব আব্দুল লতিফ বলেন, উত্তরপত্র সেলাই সম্পন্ন না হওয়ায় জমা নিতে বিলম্ব হয়েছে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন তিনি।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল অভিযোগ করেন, কেন্দ্রটিতে দীর্ঘদিন ধরেই নকল ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। গত বছরও একই ধরনের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু পরীক্ষা পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার