May 9, 2026, 2:45 pm
শিরোনাম :
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১ সিলেটে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ বিতরণ বাংলার রাজনৈতিক দিগন্ত বদল: রাজভবন থেকে ব্রিগেডে গেরুয়া ঝড়, মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র নিহত, আহত অন্তত ২০ সময় বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, দুর্ভোগে হাজারো মানুষ ঝিনাইদহে গৃহবধূর মৃত্যু: পারিবারিক কলহের অভিযোগ, তদন্তে পুলিশ স্কুলের খাবারে মিলল সাপ, শতাধিক শিক্ষার্থী অসুস্থ লক্ষ্মীপুরে কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে মধ্যরাতের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নেত্রকোনায় বাসে অভিযান, ৩৮ বোতল ভারতীয় মদসহ তরুণ আটক

ঠাকুরগাঁওয়ে মধ্যরাতের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ভূল্লী থানার ১৮নং শুখানপুকুরী ইউনিয়নের পূর্ব শুখানপুকুরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— পূর্ব শুখানপুকুরী বিন্যাকুড়ি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. আনারুল ইসলাম (৪১), আব্দুল জলিলের ছেলে মো. আব্দুর রহিম (৩৪) এবং শাহাজামালের ছেলে মো. হারুন অর রশিদ (৩০)। তারা সবাই পূর্ব শুখানপুকুরী তল্লিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ পূর্ব শুখানপুকুরী এলাকায় অভিযান চালিয়ে আনারুল ইসলামের বাড়ি থেকে মাদক বিক্রির সময় তিনজনকে হাতেনাতে আটক করে। পরে তল্লাশি চালিয়ে আনারুল ইসলামের কাছ থেকে ১৭ পিস, আব্দুর রহিমের কাছ থেকে ৮ পিস এবং হারুন অর রশিদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৩৩ পিস।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”



ফেসবুক কর্নার