May 9, 2026, 5:57 pm
শিরোনাম :
ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান সরাইলে উন্নয়ন ও জনসেবা নিয়ে মতবিনিময় সভা সমন্বিত কাজের আহ্বান রুমিন ফারহানার “সোনার বাংলার সোনালি ভাণ্ডার এখন নওগাঁ” যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পূর্ণ  ক্রয়কৃত জমির দোকান ঘর ঘিরে দখলচেষ্টার অভিযোগ, মোরেলগঞ্জে উত্তেজনা রৌমারীতে ল্যাম্পি স্কিন রোগে বিপাকে খামারিরা, ওষুধ সংকটে বাড়ছে উদ্বেগ স্বাস্থ্যসেবা নিশ্চিতে ময়মনসিংহে ‘হেলথ কার্ড’ কার্যক্রম শেষ পর্যায়ে বরিশালে ইয়াবা-গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১ সিলেটে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ বিতরণ

ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

আলমগীর হোসাইন

ভারতের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এক মানবাধিকারকর্মী। তিনি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
এক বিবৃতিতে তিনি দাবি করেন, ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে একটি জনগোষ্ঠীর ওপর ভয়ভীতি, সহিংসতা ও দমন-পীড়নের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। নিরীহ মানুষের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ভারতের বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার যেসব অভিযোগ আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, সেগুলো বিশ্ব মানবাধিকার নীতিমালার পরিপন্থী। এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ সময় জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে নজরদারি ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার