May 15, 2026, 5:12 am
শিরোনাম :
Human Rights Defenders Society (HRDS) নওগাঁ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে মৌলভীবাজারে খাল খনন কার্যক্রম শুরু শিবচরে কুকুরের কামড়ে আহত ১০, গুরুতর চার শিশু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ, উচ্চশিক্ষায় প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত ব্যক্তিগত পোর্টালে কাজ না করায় সাংবাদিককে হুমকির অভিযোগ খোকসায় পুনঃখনন প্রকল্পে আগুন, এক্সকাভেটর ক্ষতিগ্রস্ত বান্দরবানে নিখোঁজ হৃদয়ের মরদেহ উদ্ধার, পরিবারে শোকের মাতম সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে টহল কার্যক্রম কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৫ আসামি কারাগারে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

খোকসায় পুনঃখনন প্রকল্পে আগুন, এক্সকাভেটর ক্ষতিগ্রস্ত

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল পুনঃখনন কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর (ভেকু) মেশিনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই ঘটনায় এক চালকের মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৩ মে) দিবাগত রাত প্রায় ১২টার দিকে মোড়াগাছা এলাকায় চলমান খাল পুনঃখনন প্রকল্পস্থলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা খননকাজে নিয়োজিত দুটি এক্সকাভেটর মেশিনে আগুন ধরিয়ে দেয়। এতে মেশিন দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ঘটনাস্থলে থাকা এক চালকের মোটরসাইকেলও নিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলধারা পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ মার্চ মোড়াগাছা-হাশিমপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। এরপর থেকে প্রকল্পটির কাজ চলমান রয়েছে।
ঘটনার পর এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার